রাজধানীর বাজারগুলোতে সবজির দাম সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ ও আলুর দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
ক্রেতারা বলছেন, সিন্ডিকেটের কারণে এই মূল্যবৃদ্ধি। সরকার অবশ্য বলছে, তারা বাজার মনিটরিং জোরদার করেছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন (300x250)